ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে চার লাখ টাকার মাদকসহ গ্রেফতার ৭

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ৯ জুন ২০২২
মানিকগঞ্জে চার লাখ টাকার মাদকসহ গ্রেফতার ৭
গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ীরা- ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে পৃথক অভিযানে ৪ লাখ টাকার মাদকসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

গ্রেফতারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার মধ্য সিংগাইর গ্রামের কামাল হোসেনের ছেলে স্বাধীন, হারাধন শীলের ছেলে সাগর শীল, সন্তুনাথ বসাকের ছেলে উদয় বসাক, ফুডনগড়ের শেখ আব্দুলের ছেলে জমির উদ্দীন, হরিরামপুর উপজেলার কালই এলকার রফিকুল ইসলাম জামি, পারভেজ ও আশরাফুল।

পুলিশ সুপার জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর ও হরিরামপুরে পৃথক অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় সিংগাইরের জয়মন্টপ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ স্বাধীন, সাগর বসাককে, ফুডনগর বাজারে ৫০০ গ্রাম গাঁজাসহ চা দোকানি মো. জমির উদ্দীনকে গেফতার করে পুলিশ।

Advertisement

তিনি আরো জানান, একই রাতে হরিরমাপুর উপজেলার কালই এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম জামি, পারভেজ ও আশরাফুল রানাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০টি ইয়ারা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত গাঁজা ও ইয়ারা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!