[ দেশজুড়ে ]
হেরোইন-ইয়াবাসহ র্যাবের জালে ধরা ৩
ছবি : ডেইলি বাংলাদেশ
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২৯৪ গ্রাম হেরোইন ও ৯৭টি ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব-১২।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মো. তৌহিদুল মবিন খান।
এর আগে মঙ্গলবার বিকেলে শহরের চকসুত্রাপুর কসাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।
.png)
আটকরা হলেন- রাজশাহীর গোদাগাড়ীর সিএন্ডবি এলাকার ২৬ বছরের শাহীন আলী, একই উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা ২৫ বছরের রাজু আলী ও বগুড়া সদরের চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার ৩২ বছর বয়সী নওশাদ আলী।
র্যাব কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন-ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়েছে। বগুড়া সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অব্যাহত থাকবে মাদকবিরোধী এ অভিযান।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!