ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় আবাসিক হোটেলে মিলল যুবকের ঝুলন্ত লাশ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ২ আগস্ট ২০২২
বগুড়ায় আবাসিক হোটেলে মিলল যুবকের ঝুলন্ত লাশ
ফাইল ফটো

বগুড়ায় একটি আবাসিক হোটেল থেকে তানভীরুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকার শ্যামলী হোটেলের ৬০৫ নম্বর রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক। মৃত তানভীরুল বরগুনার বামনা উপজেলার কোলাগাছিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সদর থানার পরিদর্শক মো. জাহিদুল হক জানান, সোমবার রাতে শ্যামলী হোটেলে ওঠেন তানভীরুল। মঙ্গলবার দুপুর পর্যন্ত তার কোনো সাড়া পাচ্ছিল না হোটেল কর্তৃপক্ষ। ভেতর থেকে রুমটি আটকানো ছিল। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। বিকেলে হোটেলে গিয়ে ঐ রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানভীরুলের লাশ উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তানভীরুল আত্মহত্যা করেছেন। তার বগুড়ায় আসার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। লাশ শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!