ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেরোইনসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২২
হেরোইনসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার 
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে হেরোইনসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার সকালে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোশারফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার ছোট ঘিওর ও পাছবারইল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সদর উপজেলার ছোট ঘিওর (বাঘুটিয়া) গ্রমের শেখ কাজিমুদ্দিন বেপারীর ছেলে শাহিন বেপারী, ইদ্রিস আলীর ছেলে হামিদুর রহমান, সালামের ছেলে বিপ্লব,পাছবারইল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে লিটন মিয়া ও আকমত আলীর ছেলে মোশারফ মিয়া।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই  কায়সার হামিদের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শাহিন বেপারী, হামিদুর রহমান, বিপ্লবকে ১৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

Advertisement

একইদিনে এসআই আসাদ মিয়ার নেতৃত্বে অপর এক বিশেষ অভিযানে পাছবারইল গ্রাম থেকে লিটন মিয়া ও মোশারফ মিয়াকে ২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।

তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!