মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে, সোমবার রাতে আদমদীঘির পশ্চিম সিংড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের আকতার হোসেনের ছেলে মামুন হোসেন, আদর্শপাড়ার মুনছের আলী ছেলে আব্দুস ছালাম এবং নওগাঁর বোয়ারিয়া আমকালীর নিজাম প্রামানিকের ছেলে সুরুজ প্রামানিক।
পুলিশ জানায়, সোমবার রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া মামুন হোসেনের বাড়িতে মাদক বেচাকেনা চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
.png)