ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডোমারে নারী মাদক ব্যবসায়ী রূপা গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ১৬ জানুয়ারি ২০২৩
ডোমারে নারী মাদক ব্যবসায়ী রূপা গ্রেফতার
মাদক ব্যবসায়ী রূপা

নীলফামারীর ডোমারে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী রূপাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের জেল-জরিমানা করা হয়।

সোমবার বিকেলে ডোমার থানা পুলিশ এবং সহকারী কমিশনার (ভূমি-ডোমার) যৌথ অভিযানে ডোমার থানাধীন ছোট রাউতা কাজিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী কুখ্যাত মাদক ব্যবসায়ী রূপা বেগমকে (৪০) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় ৫ ইয়াবা এবং ৮ পুড়িয়া গাঁজা তার থেকে উদ্ধার করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী রূপাকে ছয় মাসের কারাদণ্ড এবং ১শ’ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী বলেন, আসামি রূপার বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছেন বলেও জানান তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!