[ দেশজুড়ে ]
মাগুরায় ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
মাগুরার মহম্মদপুর উপজেলায় ভটভটির ধাক্কায় মো. বাবুল আক্তার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বাবুল আক্তার মহম্মদপুর উপজেলার পলাশ বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী। মো. বাবুল আক্তার মৌফলকান্দী গ্রামের আবীর হোসেনের ছেলে।
জানা যায়, বাবুল আক্তার তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে লক্ষ্মীপুর তিন রাস্তার মোড়ে পৌঁছালে একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তার জেসমিন নাহার ও ছেলে মো. ফারহানসহ তিনি রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে বাবুল আক্তারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
.png)
মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!