ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ৭ জানুয়ারি ২০২৩
মানিকগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
প্রতীকী ছবি

মানিকগঞ্জ সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাতে মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার এবং দৌলতপুর থানার ওসি জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের আরফান ইসলামের ছেলে মো. মমিনুল ইসলাম ইমন, একই উপজেলার রসুলপুর গ্রামের শংকর হালদারের ছেলে অনিল হালদার এবং সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি গ্রামের শামসুজ্জামানের ছেলে ওয়ালিদ হাসান।

জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় বিকেলে ট্রাকের ধাক্কায় অনিল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। একই উপজেলার পুটাইল ইউনিয়নের বাঙ্গালা এলাকায় বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ওয়ালিদ হাসান নিহত হন। এছাড়া, দুপুরে দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের মূলকান্দি গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এর আরোহী মমিনুল ইসলাম নিহত হন।

Advertisement

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহত অনিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গিয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি জাকারিয়া হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!