[ দেশজুড়ে ]
বরিশালে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
উজিরপুর মডেল থানা। ফাইল ছবি
বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউপির গাজীরপাড় এলাকায় কৃষি জমিতে দেয়া বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শেফালী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। অপরদিকে একই গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, গাজীরপাড় গ্রামের মিন্টু বেপারী ইঁদুরের কবল থেকে বাড়ির পাশের বীজ তলা রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। সোমবার সকালে শেফালী বেগম বীজ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। একইদিন দুপুরে গাজীরপাড় গ্রামে পুকুরের পানিতে ডুবে মুয়ান মল্লিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!