ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিলাহাটি-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ১৮ জানুয়ারি ২০২৩
চিলাহাটি-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ 
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর ডোমার উপজেলায় মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের পর চিলাহাটি-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ সময় দুই ট্রেনের চালকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন সৈয়দপুরে রেলওয়ে থানার ওসি সাকিউল আজম। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মিতালীর সহকারী লোকোমাস্টার মাজেদুর রহমান ও রুপসা এক্সপ্রেসের লোকোমাস্টার নাজমুল হক। বাকিদের পরিচয় জানা যায়নি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টায় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এগোচ্ছিল। এ সময় মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে রূপসা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

সৈয়দপুরে রেলওয়ে থানার ওসি সাকিউল আজম জানান, বুধবার সকালে এ ঘটনা ঘটে। পার্বতীপুর থেকে ‘মিতালি এক্সপ্রেস’ ট্রেনটি আনতে একটি খালি ইঞ্জিন চিলাহাটি যায়। এ সময় লাইন ক্লিয়ার না পেয়ে আউটারে দাঁড়িয়ে ছিল ইঞ্জিনটি। পরে খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটি পৌঁছালে লাইন ক্লিয়ার করে দেওয়া হয়। এ সময় রূপসা এক্সপ্রেস খুলনা যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ওই খালি ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হয়েছেন। এ কারণে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, আমরা পার্বতীপুর থেকে উদ্ধারকারী ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। উদ্ধার কাজ শেষ হলেই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। তবে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!