ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬, ১১ ডিসেম্বর ২০২২
বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

রোববার সকাল ৭ টা ৪০ মিনিটে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের পরিচালক শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে বলাশপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। পরে কেওয়াটখালি লোকোসেডের ইনচার্জকে জানানো হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগি মেরামতের কাজ শুরু করে। 

Advertisement

এদিকে এ ঘটনায় জারিয়া ঝাঞ্জাইলগামী ৪৯ বলাকা কমিউটার ময়মনসিংহ জংশনে, ঢাকাগামী ৭৭৮ হাওর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী ২৭১ জারিয়া লোকাল ট্রেন গৌরীপুর জংশনে আটকে আছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!