ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নিথর হলেন নারী

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ৯ ডিসেম্বর ২০২২
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নিথর হলেন নারী
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সাতৈর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর বয়স আনুমানিক ৪২ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। 

Advertisement

সাতৈর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান জানান, সকালে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মানসিক ভারসাম্যহীন নারী। বয়স আনুমানিক ৪২ বছর।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মাদ আব্দুল ওহাব বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মাসুদ আলম বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!