ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ২৬ নভেম্বর ২০২২
ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি  নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সালাউদ্দিন খান নোমান।

তিনি বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। পরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ৩০-৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন তিনি। আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

Advertisement

তিনি আরো বলেন, নিহত নারী ও যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে পিবিআইকে সহায়তা করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!