[ দেশজুড়ে ]
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে চাপা পড়লেন স্বাধীন
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্বাধীন নামে ২৪ বছর বয়সী এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোলবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন নাচোলের কসবা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের দুরুল হকের ছেলে।
কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম জাকারিয়া বলেন, রেললাইনের পাশে ঘাস খাচ্ছিল স্বাধীনের ছাগল। এ সময় রহনপুর থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি গোলাবাড়ি বাজার এলাকায় পৌঁছালে ছাগলটিকে রেললাইন থেকে সরাতে যান স্বাধীন। এতে ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
আমনুরা জিআরপি পুলিশ কেন্দ্রের ইনচার্জ আতোয়ার রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!