ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে দ্বি-খণ্ডিত তরুণের দেহ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১২, ২৮ নভেম্বর ২০২২
ট্রেনে কাটা পড়ে দ্বি-খণ্ডিত তরুণের দেহ
ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর রেলপথে হাতিখানা বানিয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে মেহেদী নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  

রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। ২৩ বছর বয়সী নিহত মেহেদী শহরের রসুলপুর এলাকায় বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জানায়, ট্রেনে কাটা পড়া ওই তরুণের দেহটি দ্বি-খণ্ডিত হয়ে রেললাইনের দুই পাশে পড়ে ছিল। এ সময় তার পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। পরে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ । 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক শফিউল ইসলাম। তিনি বলেন, এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!