ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেরিঘাটে সিরিয়ালের নামে চাঁদাবাজি

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫২, ১৮ জানুয়ারি ২০২৩
ফেরিঘাটে সিরিয়ালের নামে চাঁদাবাজি
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনা আমতলী উপজেলার ফেরিঘাটে যানবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণের নামে বেপরোয়াভাবে চাঁদা তোলা হয়। চাঁদাবাজদের হাত থেকে এমন কি ভ্যান-রিকশা চালকরাও রেহাই পাচ্ছে না। 

আমতলী-বরগুনার সব থেকে গুরুত্বপূর্ণ রুট হচ্ছে এই ফেরিঘাট। এই ঘাট দিয়ে বরগুনা, বেতাগী, বরিশাল, খুলনা, পিরোজপুর, যশোর, পাবনাসহ দেশের বিভিন্ন জেলার ভারী যানবাহন গুলো এই চলাচল করে।

জানা যায়, ফেরিঘাট এলাকায় মোহাম্মদ আলী নামের এক লোক বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ২০ থেকে ৫০ টাকা করে চাঁদা তোলেন। এ সময় চালকদের হাতে ‘বরগুনা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন লেখা সম্বলিত ২০ টাকার একটি টোকেন ধরিয়ে দেওয়া হচ্ছে।

ট্রাকচালক সাইফুল অভিযোগ করে বলেন, এ পথে যাতায়াত করতে গেলে প্রতিবারই সিরিয়াল নিয়ন্ত্রণের জন্য শ্রমিক ইউপির লোকজনকে ৫০ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে চাঁদা আদায়কারী লোকজনের কাছে চরম নাজেহাল হতে হয়।

চাঁদা আদায়কারী মোহাম্মদ আলী বলেন, আমরা শ্রমিক ইউপির কাছ থেকে ৮০ হাজার টাকা দিয়ে এক বছরের জন্য ইজারা নিয়েছি। ঘাটে পৌঁছানোর পর ফেরিতে উঠা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। আগে উঠা নিয়ে প্রায়ই বাস-ট্রাক শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব হতো। তাই সিরিয়াল মতো যানবাহন উঠানো হচ্ছে। এজন্য দশ টাকা করে নেয়া হয়।

বরগুনা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জব্বার মিয়া বলেন, ফেরিঘাটে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কাউকে ইজারা বা নিয়োগ দেওয়া হয় নি। আমার জানামতে ওখানে কোনো চাঁদা আদায় করা হয় না।

বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, সিরিয়ালের ব্যাপারে কোনো ইজারা দেয়া হয়নি। যদি এরকম অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আমতলী থানার ওসি একে এম মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে আরো অভিযোগ রয়েছে। এটি দুঃখজনক বিষয়। ঘাটে যারা চাঁদা আদায়ের বিষয়টি খতিয়ে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!