ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ১৯ জানুয়ারি ২০২৩
গাজীপুরে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
ফাইল ফটো

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকা থেকে আলমগীর আল মাসুদ নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঐ এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর আল মাসুদ নওগাঁ সদর থানার শিমুলিয়া মন্ডলপাড়া গ্রামের মকবুল হোসেন মন্ডলের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে দেউলিয়াবাড়ি এলাকায় রাস্তার পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঐ যুবককে দুর্বৃত্তরা হত্যা করে ঐ স্থানে লাশ ফেলে পালিয়ে গেছে। সিআইডি, পিবিআই ঘটনাস্থলে প্রাপ্ত তথ্য উপাত্ত নিয়ে তদন্ত করছে। প্রযুক্তির মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!