[ দেশজুড়ে ]
আগৈলঝাড়ায় প্রাইভেটকারের ধাক্কায় আহত ভ্যানচালকের মৃত্যু
প্রতীকী ছবি
বরিশালের আগৈলঝাড়ায় প্রাইভেটকারের ধাক্কায় আহত ভ্যানচালক সুমন বালার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বুধবার দুপুরে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার রথবাড়ি নামক স্থানে ঐ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দুপুরে ঐ স্থানে একটি প্রাইভেটকার সুমন বালার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সুমন বালা গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সুমনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
.png)
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সুমন বালার মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!