ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশি অভিযানে পাঁচ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৬

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ১৯ জানুয়ারি ২০২৩
পুলিশি অভিযানে পাঁচ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে রংপুর জেলা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৫টি চোরাই মোটরসাইকেল।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে পাঠানো জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ এলাকা থেকে মোটরসাইকেল চুরির সময় জয়নাল আবেদিন ও সাদিকুল ইসলামকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে দুই আন্তঃজেলা মোটরসাইকেল চোরকে কাউনিয়া থানায় সোপর্দ করে তারা।

Advertisement

আটকদের দেওয়া তথ্যমতে, সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশের নেতৃত্বে কাউনিয়া থানা পুলিশ গাইবান্ধা জেলার পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ এবং রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য গোলাম রব্বানী টিটন, মানিক মিয়া, মমিন মিয়া ও আব্দুর রউফকে ৪টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে। এ ঘটনায় কাউনিয়া থানায় একটি মামলা হয়েছে।

সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান, গ্রেফতারকৃত মোটরসাইকেল চোরদের জিজ্ঞাসাবাদে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাদের থেকে মোট ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চোর রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!