[ দেশজুড়ে ]
২০ কেজি হরিণের গোশতসহ দুইজন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুর স্লুইস গেট সংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে একটি ট্রলার থেকে ২০ কেজি হরিণের গোশত উদ্ধার করা হয়েছে। এ সময় শিকারি চক্রের সদস্য পাথরঘাটার মাসুম বিল্লাহ হাওলাদার ও কুয়াকাটার হাসান হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। মহিপুর থানা পুলিশ শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে এদের গ্রেফতার করে হরিণের গোশত উদ্ধার করে।
মহিপুর থানার ওসি খোন্দকার মো. আবুল খায়ের জানান, এ চক্র দীর্ঘদিন সুন্দরবনসহ বিভিন্ন এলাকা থেকে হরিণ শিকার করে এর গোশত বিক্রি করে আসছিল। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!