[ দেশজুড়ে ]
বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
ফাইল ফটো
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সকিনা বেগম নামে এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সকিনা বেগম উপজেলার চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাদিরপুর এলাকার হাবীব উল্যার স্ত্রী।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. আমিনুল বলেন, সন্ধ্যার দিকে ঐ বৃদ্ধা এক আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন। পথে বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী অজ্ঞাত একটি গাড়ির চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!