[ দেশজুড়ে ]
গাংনীতে ভেজাল মধুসহ আটক ৫
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে ভেজাল মধুসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে গাংনী উপজেলার তেরাইল বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের ইনতাজ আলীর ছেলে মহিদুল ইসলাম, লাল্টু হোসেনের ছেলে সুজন হোসেন, হায়াত আলীর ছেলে নাজমুল হোসেন, তাহাজ আলীর ছেলে সাজ্জাদ হোসেন এবং আব্দুল গনি মণ্ডলের ছেলে জমির উদ্দীন।
গাংনী থানার এসআই মাসুদ বলেন, আটককৃতরা ঐ এলাকার বিভিন্ন স্থানে ভেজাল মধু বিক্রি করে বেড়াচ্ছিলেন। খবর পেয়ে ভেজাল মধুসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!