টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
টাঙ্গাইলে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ভোরে ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জহিরুল ইসলাম নাগরপুর উপজেলার মীর কুটিয়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে। রায় ঘোষণার পর থেকে তিনি দুই বছর ধরে পলাতক ছিলেন।
র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ২০১৩ সালে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় আউয়াল নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই বছরের ১ আগস্ট মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় জহিরুল ইসলামকে প্রধান আসামি করে চার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। মামলা চলাকালে জহিরুল ইসলাম পালিয়ে যান।
.png)
র্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে জহিরুলকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।