ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নকল ডিবি ধরা পড়ল আসল ডিবির হাতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ২৪ জানুয়ারি ২০২৩
নকল ডিবি ধরা পড়ল আসল ডিবির হাতে
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জেরর সিদ্ধিরগঞ্জ ডিবি পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার কাযার্লয়ে সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরো জানান, সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া ডাকাতি প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি গাড়ির নম্বর প্লেট, ২টি শ্যাওলা কালারের ডিবি কটি জ্যাকেট, ২টি জোড়া স্টিলের হ্যান্ডকাপ, ১টি পুরাতন অকেজো ওয়াকিটকি, ১টি কালো রংয়ের খেলনা পিস্তল, ১টি কটি জ্যাকেট, ২টি লোহা-স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন খলিলুর রহমান মৃধা, জামাল আকন, আবু সালে হাওলাদার, বিল্লাল, আবু হানিফ, মো. ইউসুফ প্রমুখ। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!