ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেগুনি ফুলকপি চাষে সফল আমেদ আলী

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ২৫ জানুয়ারি ২০২৩
বেগুনি ফুলকপি চাষে সফল আমেদ আলী
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রকলি আর বেগুনি ফুলকপি চাষে ব্যাপক সফলতা পেয়েছেন জয়পুরহাটের কৃষক আমেদ আলী। জাতীয় কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সদর উপজেলার ভাদসা গুচ্ছ গ্রামের আমেদ আলী ও আজেদা বেগম দম্পতি মাত্র ২০ শতাংশ জমিতে ব্রকলি, বেগুনি ফুলকপি, সালগম ও বিট সবজি চাষ করেছেন।

শুরুতেই ব্রকলির পাশাপাশি বেগুনি জাতের ফুলকপি চাষ করেন। যা দেখতে ব্রকলির মতো। সাধারণ ফুলকপি যেখানে ২০ থেকে ৩০ টাকা সেখানে এ কপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে।

কৃষক আমেদ আলী জানান, জমিতে চার জাতের সবজি চাষ করেছেন তিনি। এর মধ্যে ব্রকলি লাগিয়েছেন ৯শ’ চারা আর বেগুনি কপি লাগিয়েছেন চারশ। প্রতিটি ব্রকলি ও বেগুনি কপি বিক্রি করছেন ৪০ টাকারও বেশি দরে। এরই মধ্যে তিনি প্রায় ১৫ হাজার টাকার সবজি বিক্রি করেছেন।

Advertisement

তিনি আরো জানান, বিভিন্ন জায়গা থেকে তার এ ক্ষেত দেখতে আসছেন উৎসুকরা। আগামী বছর আরো বেশি জমিতে বেগুনি কপি চাষের ইচ্ছা রয়েছে তার।

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় সমন্বিত সবজি চাষের তত্ত্বাবধায়ক শাহিন হোসেন জানান, তাদের সংস্থা থেকে কৃষককে বীজ সার ও অন্যান্য সুবিধা দেওয়া হয়। এছাড়া বিষমুক্ত সবজি চাষে সহায়তা করা হয়।

জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা কায়সার ইকবাল জানান, অল্প জমিতে এ ধরনের কপি চাষে বেশ সফল হয়েছেন কৃষক আমেদ আলী। অন্যান্য কৃষকের মাঝে এ চাষ পদ্ধতি সম্প্রসারণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!