ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ২৫ জানুয়ারি ২০২৩
দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
দণ্ডিতদের কারাগারে পাঠায় আদালত

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে আবুল হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় ওমর হায়াত মানিক নামে একজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আলীম উল্লাহ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল হোসেন সীতাকুণ্ড পৌর শহরের আবেদীন চৌধুরী পাড়ার বাসিন্দা।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী অশোক কুমার দাশ বলেন, দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার অপরাধে আবুল হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় ওমর হায়াত মানিক নামে একজনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন। পরে আবুল হোসেনকে কারাগারে পাঠানো হয়।

Advertisement

২০১৮ সালের ১৮ মে সীতাকুণ্ড পৌরসভার জঙ্গল মহাদেবপুর পাহাড় থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় পরদিন আবুল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন একজনের বাবা। মামলার তদন্তকালীন অভিযুক্ত রাজীব মারা যান। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা দুজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ২২ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!