[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
ফাইল ফটো
কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক আমিরুল হক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম।
.png)
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম কুদ্দুস মিয়া। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- আবুল কালাম, ধনু মিয়া, ফুকন মিয়া, মুকুল মিয়া, নিকুল মিয়া। তারা বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুর এলাকার বাসিন্দা।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!