[ দেশজুড়ে ]
তরকারি বিক্রেতাকে গুলি করে হত্যা, একজনের মৃত্যুদণ্ড
ফাইল ফটো
চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় তরকারি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিস হত্যা মামলার আসামি মোহাম্মদ শুক্কুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার আরেক আসামি আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সেলিম মিয়া এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহাঙ্গীর আলম বলেন, তরকারি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিস হত্যা মামলায় মোহাম্মদ শুক্কুরকে মৃত্যুদণ্ড ও আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় দুজনই অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
.png)
২০০২ সালের ১৮ জানুয়ারি পূর্ব মাদারবাড়ির মেথরপট্টি এলাকায় পূর্ববিরোধের জেরে তরকারি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিসকে গুলি করে হত্যা করা হয়। ঐ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা করেন নিহতের ভাই মোহাম্মদ শহীদ। তদন্ত শেষে মামলার দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়। মামলায় ছয় জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!