ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ২৯ জানুয়ারি ২০২৩
মেহেরপুরে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
দণ্ডিতদের কারাগারে পাঠায় আদালত

মেহেরপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের মতি মল্লিকের ছেলে মামুন মল্লিল ও টেংরামারী গ্রামের ইজালের ছেলে রবিউল ইসলাম।

Advertisement

মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি পল্লব ভট্টাচার্য জানান, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর জেলার মুজিবনগর উপজেলার সাহেবপুর বাজার এলাকায় সবজিবোঝাই একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। একই সঙ্গে মামুন ও রবিউলকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে রোববার এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!