ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় বিরোধের জেরে খুন, ৩ জনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ২৩ জানুয়ারি ২০২৩
পাবনায় বিরোধের জেরে খুন, ৩ জনের যাবজ্জীবন
দণ্ডিতদের কারাগারে পাঠায় আদালত

পাবনায় হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন। এ মামলায় খালাস পেয়েছেন আরো ৯ জন। 

দণ্ডিতরা হলেন- পাবনা সদর উপজেলার চরতারাপুরের দিঘী গোহাইল বাড়ি এলাকার মন্টু প্রামাণিক, সাহেব মোল্লা ও নওজেস প্রামাণিক। নিহত মাহাতাব উদ্দিনও একই এলাকার বাসিন্দা।

Advertisement

মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি বিশেষ পিপি দেওয়ান মজনুল হক বলেন, দিঘী গোহাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে মাহাতাবের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। এরই জেরে ২০০৮ সালের ১৬ মার্চ বেলা ১১টার দিকে বিরোধ মীমাংসার জন্য স্কুলে যান তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ওই সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে গুরুতর আহত মাহাতাবকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ১২ জনের নামসহ অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন নিহতের ভাতিজা আবু বক্কর সিদ্দিকী। দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!