ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ২১ জানুয়ারি ২০২৩
কুষ্টিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়া কুমারখালী উপজেলার আব্দুল্লাহ আল মঞ্জু নামে এক কিশোরকে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রুবেল আলীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে র‌্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, শুক্রবার রাতে কুমারখালী উপজেলার পান্টি গ্রাম থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল একই গ্রামের বাদশা আলীর ছেলে।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১২ সালের ১৩ এপ্রিল সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মঞ্জুকে তার বাড়ির পাশে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহত মঞ্জুর বাবা বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। ১০ বছর পর গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম ঐ মামলার ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Advertisement

রায় ঘোষণার সময় ঐ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে দণ্ডপ্রাপ্ত অপর আসামি রুবেল পলাতক ছিলেন। রায় ঘোষণার একদিন পরেই পলাতক রুবেলকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে কুমারখালী থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!