[ দেশজুড়ে ]
টেকনাফে একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার
ছবিতে মো. সাকের মিয়া
কক্সবাজারের টেকনাফে একাধিক মামলার পলাতক আসামি মো. সাকের মিয়া প্রকাশ সাকের মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউপি মুন্ডার ডেইল এলাকার নিজ বসত ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাকের মিয়া একই এলাকার কবির আহম্মদের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদে ভিত্তিতে মানব পাচারসহ একাধিক মামলার আসামি মো. সাকের মিয়া প্রকাশ সাকের মাঝিকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির ভাই মনু মিয়া ও রফিকুল ইসলাম পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পুলিশকে আঘাত করেন এবং পরিস্থিতি অস্বাভাবিক করতে চেষ্টা করেন। এতে ওয়ারেন্টভুক্ত আসামি ও তার দুই সহোদরসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
.png)
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি সাকের মাঝির বিরুদ্ধে মাদক, মানব পাচার, অস্ত্রসহ মোট চারটি মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!