ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ৮ ডিসেম্বর ২০২২
হবিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতার গিয়াস উদ্দিন

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব।

বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্রীমঙ্গলকান্দি এলাকা থেকে গিয়াসকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গিয়াস একই এলাকার শের আলী মিয়ার ছেলে।

ওসি অজয় চন্দ্র দেব জানান, গিয়াসের অনুপস্থিতিতেই এক বছরের কারাদণ্ড ও সাত হাজার টাকা জরিমানা করে আদালত। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীমঙ্গলকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!