[ দেশজুড়ে ]
লালমোহনে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার লালমোহনে মো. রতন মিয়া দফাদার নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রতন মিয়া একই এলাকার শামছুল হকের ছেলে।
লালমোহন থানার এসআই শাহজালাল রাঢ়ী বিষয়টি নিশ্চিত করে বলেন, রতন মিয়ার বিরুদ্ধে ২০০৫ সালে আদালতে মারামারির দায়ে একটি মামলা হয়। ঐ মামলায় তার বিরুদ্ধে ২০১১ সালে সাজা ঘোষণা করেন বিচারক। কিছুদিন আগে এ গ্রেফতারি পরোয়ানার কপি লালমোহন থানায় আসে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রতনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!