ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দামুড়হুদায় নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ৬ ডিসেম্বর ২০২২
দামুড়হুদায় নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নেশা জাতীয় এক হাজার ২৯৯ পিস ইনজেকশনসহ দুইজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা শহরের সিঅ্যান্ডবি পাড়ার আব্দুর রবের ছেলে আবুল হোসেন এবং দামুড়হুদা উপজেলার সদাবরি গ্রামের হোসেন দফাদারের ছেলে মো. জহুরুল হক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা-কার্পাসডাঙ্গা সড়কের দুইটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় আবুল হোসেন এবং মো. জহুরুল হককে এক হাজার ২৯৯ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত দুইজনের নাম উল্লেখসহ চুয়াডাঙ্গা মল্লিকপাড়া নস্কর আলীর ছেলে আসলাম আলীকে পলাতক আসামই করে মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!