ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কফির সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অটোরিকশা ছিনতাই, আটক ৩

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ৫ জুন ২০২২
কফির সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অটোরিকশা ছিনতাই, আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

পুলিশের সোর্স পরিচয়ে রাতে ডিউটি করতে অটো রিজার্ভ নিয়ে কফির সঙ্গে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে অটো ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

অটোচালক স্বপন চন্দ্র সরকারের অভিযোগের প্রেক্ষিতে সিসি টিভির ফুটেজ দেখে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ। 

আটকরা হলেন জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউপির ময়লাকান্দা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে খোকন মিয়া, হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার বোয়ালী নাথপাড়া গ্রামের হরকুমার চন্দ্র দেবনাথের ছেলে অজয় চন্দ্র দেবনাথ ও বারহাট্টা উপজেলার বড়াগাওয়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. আলামিন। 

Advertisement

ওসি খন্দকার শাকের আহমেদ জানান, জিজ্ঞাসাবাদে তারা তিনজনের এই চক্রটির দুজন বিভিন্ন অটো চালককে পুলিশের ডিউটির কথা বলে অটো রিজার্ভ নেয়ার কথা স্বীকার করে। 

গত বুধবার শহরের সার্কিট হাউজ মোড় থেকে রাতে বলাইনগুয়া গ্রামের স্বপন চন্দ্র সরকারের অটো নিয়ে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে কাইলাটি মোড়ে যায়। এক পর্যায়ে রাত আড়াইটার দিকে চক্রের মূল হোতা পূর্বধলার খোকন মিয়ার কাছ থেকে নেয়া কফির প্যাকেট নিয়ে চায়ের দোকানে দেয় অন্য দুজন। কফি বানিয়ে দিলে চালককে নিয়ে খাওয়ায় তারা। এই বলে যাতে ঘুম না আসে। রাতভর চালাতে পারে। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই চালক অজ্ঞান হয়ে পড়লে অটো নিয়ে পালিয়ে যায় চক্রটি। 

পরবর্তীতে চালকের অভিযোগের প্রেক্ষিতে সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ ওই চক্রের দুই সদস্য অজয় এবং আলামিনকে আটক করে। এদেরকে দেখালে অটোর মালিক চিনতে পারেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে যার কাছে অটো বিক্রি করেছে এবং অজ্ঞান করার কফির প্যাকেট নিয়েছে সেই খোকনের আস্তানা দেখালে তাকেও আটক করা হয়। 

ওসি আরো জানান, খোকন তার এলাকায় পুরনো গাড়ির বিক্রয় করে একটি বাজারে। পাশাপাশি সারা জেলা থেকে চুরির জন্য কফি সরবরাহ করে থাকে। কিন্তু কোথা থেকে ওষুধ কিনে ইট এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!