রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ৩৮ বছর বয়সী মমিনুল ইসলাম ওরফে মদন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০২০ সালের ৩০ জানুয়ারি শ্রীপতিপুরের পাঁচপাড়া জামে মসজিদের সামনে থেকে মদনকে আটক করে পুলিশ। ওই সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে রোববার এ রায় দেয় আদালত।
.png)