[ দেশজুড়ে ]
স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ১১ বছর পর ধর্ষকের যাবজ্জীবন
ফাইল ছবি
বগুড়ায় পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় হায়দার আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত হায়দার বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে। রায় ঘোষণা সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।
.png)
আদালতের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন বলেন, ২০১১ সালের ২৭ মে রাতে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন হায়দার। এ ঘটনায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেয় আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!