[ দেশজুড়ে ]
ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় ধর্ষণ মামলায় দুলাল হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।
আদালতের পিপি রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০১৬ সালের ৩ মার্চ দুপুরে নিজ ঘরে শিশুকে ডেকে এনে ধর্ষণ করেন দুলাল। এ ঘটনায় পরদিন সদর থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা। তদন্ত শেষে দুলালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!