[ দেশজুড়ে ]
জমি না পেয়ে বাবাকে খুন, ছেলের যাবজ্জীবন
দণ্ডিতকে কারাগারে পাঠায় আদালত
ফরিদপুরে জমি না পেয়ে বাবাকে খুন করায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ৩৬ বছর বয়সী মিলন চৌধুরী ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে হারুন চৌধুরীর ছেলে।
আদালতের এপিপি আমিনুর রহমান জানান, জমি লিখে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি হারুনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন মিলন। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী হালিমা বেগম। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!