ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জঙ্গলে বিদেশি পর্যটককে ধর্ষণ, ট্যুর গাইডসহ দুজনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১২, ৬ ডিসেম্বর ২০২২
জঙ্গলে বিদেশি পর্যটককে ধর্ষণ, ট্যুর গাইডসহ দুজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

২০১৮ সালে লাতবিয়ান পর্যটককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ট্যুর গাইডসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ১৪ মার্চ ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালার রিসোর্ট থেকে নিখোঁজ হন এক নারী। ঐ নারী তার ৩৩ বছর বয়সী বোনের সঙ্গে এসেছিলেন। নিখোঁজের ৩৮ দিন পর কোভালাম শহরের বিচ্ছিন্ন ম্যানগ্রোভ থেকে নিখোঁজ নারীর মরদেহটি উদ্ধার করা হয়।ঐ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে একজন ট্যুর গাইড ছিলেন। 

মঙ্গলবার কেরালার রাজধানীর একটি আদালত বিদেশি নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে দুজনের কারাদণ্ড দেন। গত ছয় মাস আগে আদালতে এই বিচার শুরু হয়েছিল।

Advertisement

আদালতের পর্যবেক্ষণের বলা হয়, ৩২ বছরের ওমেশ ও ২৮ বছরের উদয় কুমার লাতবিয়ান পর্যটককে গাঁজার প্রলোভন দেখান এবং তাকে গাঁজা সেবন করিয়ে ধর্ষণ করা হয়। 

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ আইনের অধীনে নিষিদ্ধ বস্তু বিক্রির অপরাধে দণ্ডিত হয়েছেন ওমেদ ও উদয়।

আদালত জানান, মৃত্যুর আগ পর্যন্ত দুই সাজাপ্রাপ্ত আসামি কারাগারে থাকবেন। এমনকি পুলিশ জানায়, অপরাধীরা তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!