ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোচালককে গলা কেটে হত্যা, তিনজনের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ৩ জানুয়ারি ২০২৩
অটোচালককে গলা কেটে হত্যা, তিনজনের যাবজ্জীবন
লালমনিরহাট দায়রা জজ আদালত। ফাইল ছবি

লালমনিরহাটে অটোরিকশাচালককে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ২টায় জেলা দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন কালীগঞ্জ উপজেলার খালিশা মদাতী এলাকার আমিরুল ইসলামের ছেলে শামীম হাসান, একই উপজেলার কিশমত মদাতী এলাকার আজিজার রহমানের ছেলে সুজন মিয়া ও উপজেলার পূর্ব পাড়া গ্রামের হাবিবুল্লাহ এর ছেলে সোহাগ ইসলাম।

জানা যায়, ২০২০ সালের সেপ্টেম্বরে শামীম হাসান, সুজন মিয়া ও সোহাগ ইসলাম পরস্পর যোগসাজশে সাহাদাত হোসেনের অটোরিকশা ভাড়া নিয়ে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করেন। রাত ৯টায় সাহাদাতকে অজ্ঞাত স্থানে নিয়ে গলা কেটে হত্যা করেন তারা। মরদেহ ধানক্ষেতে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে যান। এ ঘটনায় নিহত সাহাদতের মা সাহিদা বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ অটোরিকশা উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেফতার করে।

Advertisement

আদালতের সরকারি কৌঁসুলি আকমল হোসেন আহমে বলেন, দীর্ঘ শোনানি শেষে অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এ রায়ে মামলার বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!