[ রাজধানী ]
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক
ফাইল ফটো
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সুমন মল্লিককে (৩১) আটক করেছে র্যাব।
সোমবার দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুমন যাত্রাবাড়ী থানার শনির আখড়ার নোয়াপাড়ার মো. করিম মল্লিকের ছেলে। ২০১৮ সালে ঢাকা মহানগরীর কদমতলী থানায় দায়ের করা মাদক মামলার পলাতক আসামি তিনি। গত ৬ নভেম্বর সুমনকে এ মামলায় যাবজ্জীবন সাজা দেন আদালত।
.png)
আটক সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন র্যাব-৩ এর অধিনায়ক।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!