ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে দেড় কোটি টাকার সোনার বারসহ ২ জন আটক

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ২৪ ডিসেম্বর ২০২২
যশোরে দেড় কোটি টাকার সোনার বারসহ ২ জন আটক
ছবি: সংগৃহীত

যশোরের পুটখালী সীমান্ত দিয়ে পাচারের সময় দেড় কোটি টাকার ১৭ সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এই সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।  

শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান ও আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান। এ সময় আরো দুজন পালিয়ে যান। তারা হলেন আবুল কাসেমের ছেলে আব্দুল মান্নান ও জহির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন। তারা বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা।

Advertisement

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে সোনার একটি চালান পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৪ আর পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি সোনার বার, একটি মোটরসাইকেলসহ ওই দুজনকে আটক করা হয়।

তিনি বলেন, আটক সোনার বাজার মূল্য দেড় কোটি টাকা। সোনা ও পাচারকারীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!