ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১২

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ২৫ ডিসেম্বর ২০২২
দৌলতপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১২
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গোলাম রসুলসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোলাম রসুলকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড শর্ট গানের কার্তুজসহ গ্রেফতার করা হয়।

শনিবার রাতে দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। অস্ত্র, ডাকাতি, হত্যা, বিস্ফোরক, মাদকসহ পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গোলাম রসুলকে উপজেলার গাছের দিয়ার এলাকা থেকে একটি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড শর্ট গানের কার্তুজসহ গ্রেফতার করা হয়।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শীর্ষ সন্ত্রাসী গোলাম রসুলকে একটি ওয়ান শুটার গানসহ গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

Advertisement

এছাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ চারজন ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি পাঁচজন এবং নিয়মিত মামলার দুইজনসহ মোট ১১জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মুসা মন্ডল, রাকিবুল ইসলাম বশির, নাজমুল, বশিকুল ইসলাম, কবিরুল ইসলাম, হীরা খাতুন, গোলাম রসুল, বিতান, মাসুদুজ্জামান ছোটন, মোখলেসুর রহমান ও মোশাররফ হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!