রোববার সকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ৫ নম্বর ছয়ানী ইউপির আমিরপুর এলাকার মো. শাহজাহানের ছেলে রিশাত, চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকার এমাম হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন, চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার মো.আবদুর রহিমের ছেলে মো.ইউসুফ হোসেন মিলন ও ছয়ানী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের নাটুয়ার বাড়ির জহিরুল ইসলামের ছেলে মো.মারুফ হোসেন।
.png)
র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে একটি এলজি, তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলার ছয়ানী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম খালিশপুর গ্রামের কাজী ছেলামত উল্যার বাগানে অভিযান চালিয়ে দেশীয় পাইপগানসহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। রোববার সকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।