ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিস্ফোরক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৪, ২৩ ডিসেম্বর ২০২২
বিস্ফোরক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার
গ্রেফতারকৃত মাহফুজুল আলম মিঠু- ফাইল ফটো

বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে মাহফুজুল আলম মিঠুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আগেও ৮-১০টি মামলা রয়েছে।

বিস্ফোরক আইনে পল্টন থানার হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার মাহফুজুল আলম মিঠুকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Advertisement

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। ঐ সময় তাকে আটক করা হয়। পরে রাজধানীর পল্টন মডেল থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় মিঠুকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠুর বিরুদ্ধে বরিশাল মহানগরের একাধিক থানায় পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ৮-১০টি মামলা রয়েছে বলেও জানান ওসি শাহ জামান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!