[ দেশজুড়ে ]
সিলেটে ছাত্রদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত রাজন
সিলেটে আলী আকবর রাজন নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে নগরের সুরমা মার্কেট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি আলী মাহমুদ বলেন, ২০১৮ সালে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ঐ মামলায় নগরের সুরমা মার্কেট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে রাজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!