রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার এসআই সোহেল আল মামুন। এর আগে শনিবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে এই মামলা করেন।
এসআই বলেন, কিশোরী পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় দু’জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
.png)
অভিযুক্ত রিপন উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব, হাবিবউল্লাহ একই উপজেলার ডালেশ্বহর গ্রামের বাসিন্দা। অন্যদিকে ভুক্তভোগী পোশাক শ্রমিক কিশোরী একই উপজেলার বাসিন্দা।
ভুক্তভোগী কিশোরী জানায়, অভিযুক্ত যুবক তার পূর্ব পরিচিত। তার সঙ্গে মোবাইল ফোনে কথাবার্তা হতো। কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে তাকে সে বিয়ের প্রস্তাব দেয়। গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে তাকে বিয়ে করবে বলে ডেকে নেয়। মোটরসাইকেলে কাজি অফিসে না গিয়ে উপজেলার গারোভিটা নামক নির্জন স্থানে নিয়ে জোর করে ধর্ষণ করে। আর এ কাজে তাকে সহযোগীতা করে তার বন্ধু হাবিবুল্লাহ।
ভুক্তভোগীর মা জানান, ‘তার মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণের পর স্থানীয় একটি বাড়িতে ফেলে চলে যায় অভিযুক্তরা। এরপর ওই বাড়ির লোকজন তার মেয়েকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেলে তাকে খবর দেয়। খবর পেয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। পরে শনিবার থানায় লিখিত অভিযোগ দেন।