ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সেনবাগে। এ ঘটনায় রোববার দুপুরে চারজনকে আসামি করে সেনবাগ থানায় মামলা করেন ওই গৃহবধূ। ওই মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হলেন- উপজেলার বীজবাগ ইউপির পশ্চিম কাজীরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো. সোহেল। পলাতক আসামিরা হলেন- উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে মো. ইয়াসিন ও মৃত শামসুল হকের ছেলে ইমন।
.png)
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী একজন ওমান প্রবাসী। ভুক্তভোগী নারীকে একই এলাকার হুমায়ুন কবির অনেকদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার রাতে তিনজনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে ওৎ পাতে। রাত ১০টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে আসামিরা তাকে মুখ চেপে ধরে তুলে নেয়। পরে পাশে পুকুর পাড়ের বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তখন কিছু লোকের পায়ে হেঁটে আসার শব্দ হলে আসামিরা দ্রুত পালিয়ে যায়।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। রোববার বিকেলে দুই আসামিকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোমবার সকালে তাদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।